ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে 'পাঁচ শতাধিক' নেতাকর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 1, 2026 ইং
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে 'পাঁচ শতাধিক' নেতাকর্মী ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের একাধিক ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এদিকে সোমবার সকাল ৮টার দিকে আনোয়ারা উপজেলার পিএবি সড়কের চাতরী চৌমুহনী এলাকায়ও মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই মিছিলের ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দুইটি মিছিলে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত হয়েছে জানিয়ে তাদের অভিনন্দনও জানাচ্ছেন নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে সংগঠনের ওমরগণি এমইএস কলেজ শাখার নেতা-কর্মীরা মিছিলটি করেছেন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরের নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের অপর পাশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা জিইসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল—‘এমইএস কলেজ ছাত্রলীগ’। মিছিলটি দুই নম্বর গেটের আশপাশ থেকে শুরু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। তবে ঘটনার ভিডিওগুলো পর্যালোচনা করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।’


নিউজটি পোস্ট করেছেন : নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের